• ২০২৬ মে ০৭, বৃহস্পতিবার, ১৪৩৩ বৈশাখ ২৪
  • সর্বশেষ আপডেট : ০৪:০৫ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত ০৫:০৫ অপরাহ্ন বৃহস্পতিবার, মে ০৭, ২০২৬
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণ
File
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৬ মে) সকাল সাড়ে ১১ টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।  

জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শাকিল রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ আল আরিফ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সীমান্ত কুমার বসাক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. জীবন ইসলাম, তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক বিধান চন্দ্র রায়।  

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনী এন্ড অবস্) ডা. আফিফা জিন্নাত আফি, সিনিয়র নার্স মেহেরুন আক্তার ও ফাতেমাতুজ জোহরা, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মিন্টু মাহবুব আলম, ফার্মাশিষ্ট মো. আতিয়ার রহমান ও শামিম হোসেন, টেকনিশিয়ান পলাশ হোসেন প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহন করেন।  

এ সময় বক্তারা বলেন, একটি সুস্থ্য ও কর্মক্ষম জাতি গঠনে পুষ্টির গুরুত্ব অপরিসীম। অপুষ্টি প্রতিরোধ সুষম খাদ্য গ্রহন এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য সরকার ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং পুষ্টিহীনতা অসহায় পরিবারের মাঝে পুষ্টি ফুড বাস্কেটের প্যাকেজ বিতরণ করা হয়।

সর্বশেষ