• ২০২৬ Jun ২২, সোমবার, ১৪৩৩ আষাঢ় ৭
  • সর্বশেষ আপডেট : ১২:০৬ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মির্জাপুরে জঙ্গলে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য।

  • প্রকাশিত ১২:০৬ পূর্বাহ্ন সোমবার, Jun ২২, ২০২৬
মির্জাপুরে জঙ্গলে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

মির্জাপুরে জঙ্গলে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় জঙ্গলের ভেতর থেকে আয়না খাতুন (৪০) নামে এক নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বুধবার (৬ মে) বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর দিঘীবাড়ি এলাকার একটি জঙ্গলে স্থানীয়রা মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা গেছে, আয়না খাতুন গত ১১ দিন ধরে নিখোঁজ ছিলেন। দীর্ঘদিন খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এ ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে স্থানীয়দের মধ্যে।


সর্বশেষ