কালাইয়ে ইনডোর স্টেডিয়ামের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন
জয়পুরহাট জেলার কালাই উপজেলা চত্বরে আধুনিক ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। অদ্য ১২ মে ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে ইনডোর স্টেডিয়ামের ফলক উন্মোচন ও নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান।
এ সময় উপস্থিত ছিলেন শামীমা আরা সহ কালাই উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইনডোর স্টেডিয়াম নির্মিত হলে কালাই উপজেলার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে এবং তরুণ প্রজন্ম খেলাধুলার মাধ্যমে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকতে উৎসাহিত হবে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই স্টেডিয়াম ভবিষ্যতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ নির্মাণ কাজের সফলতা কামনা করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মতামত দিন