• ২০২৬ মে ১৪, বৃহস্পতিবার, ১৪৩৩ বৈশাখ ৩০
  • সর্বশেষ আপডেট : ০৩:০৫ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে সিলেটে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

  • প্রকাশিত ০৪:০৫ পূর্বাহ্ন বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে সিলেটে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং
বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ১৫ নং অনলাইন নিউজ পোর্টাল
শহীদুর রহমান জুয়েল ( সিলেট জেলা প্রতিনিধি ):

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও সম্পাদিত কার্যক্রম বিষয়ে সিলেটে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। 

আজ (বুধবার) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস এই ব্রিফিংয়ের আয়োজন করে।

প্রেস ব্রিফিংয়ে সিলেট জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আফসানা আখতার সাংবাদিকদের বিস্তারিত অবহিত করেন। তিনি সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল তুলে ধরেন। 

এর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খনন, দেশব্যাপী বৃক্ষ রোপণ অভিযান, নারীর সুরক্ষায় বিশেষ গাড়ি সার্ভিস, কৃষক কার্ডের সুবিধা এবং কৃষি ঋণ মওকুফ সংক্রান্ত সরকারের ইতিবাচক পদক্ষেপসমূহ বিশেষভাবে উল্লেখযোগ্য। সহকারী তথ্য অফিসার বিগত ৩ মাসে সিলেট জেলা তথ্য অফিসের মাঠপর্যায়ে সম্পাদিত প্রচার ও গণযোগাযোগ কার্যক্রমের অগ্রগতিও সভায় উপস্থাপন করেন।

অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের মধ্যে সিলেট প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি আবদুল হান্নান, সিলেট জেলা প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক রবি করিণ সিংহ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)-এর সাধারণ সম্পাদক আনিসুর রহমান এবং সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর রহমান তালুকদারসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ