• ২০২৬ Jun ২৫, বৃহস্পতিবার, ১৪৩৩ আষাঢ় ১১
  • সর্বশেষ আপডেট : ০৫:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নোয়াখালীতে তিন থানার ওসিসহ ৬ পুলিশ কর্মকর্তার রদবদল

  • প্রকাশিত ০৫:০৬ অপরাহ্ন বৃহস্পতিবার, Jun ২৫, ২০২৬
নোয়াখালীতে তিন থানার ওসিসহ ৬ পুলিশ কর্মকর্তার রদবদল
সংগৃহীত
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলা পুলিশের এক অফিস আদেশে তিন থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ ছয়জন পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। ২৪ জুন পুলিশ সুপার কার্যালয় থেকে জারি করা এ আদেশে স্বাক্ষর করেন পুলিশ সুপার এম এম নাসির উদ্দিন।

অফিস আদেশ অনুযায়ী, পুলিশ হাসপাতাল, নোয়াখালীর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) বিপ্লব কুমার দত্ত চৌধুরীকে নোয়াখালী পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে। একই সঙ্গে চরজব্বর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎপুর রহমানকে পুলিশ লাইন্স, নোয়াখালীতে সংযুক্ত করা হয়েছে।

অন্যদিকে, ভাসানচর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হাসানকে চরজব্বর থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে। সদর কোর্টের কোর্ট পুলিশ পরিদর্শক রোমেন বড়ুয়াকে কবিরহাট থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া পুলিশ হাসপাতাল, নোয়াখালীর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ শহিদুল ইসলামকে কোর্ট পুলিশ পরিদর্শক, সদর কোর্ট, নোয়াখালীতে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নোয়াখালীর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এম আবদুল হালিমকে ভাসানচর থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এ রদবদল করা হয়েছে। জারি করা অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

সর্বশেষ