• ২০২৬ Jun ২১, রবিবার, ১৪৩৩ আষাঢ় ৭
  • সর্বশেষ আপডেট : ০৫:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

রামুর ঈদগড়ের শীর্ষ সন্ত্রাসী কামাল ডাকাত এক কৃষককে কুপিয়ে রক্তাক্ত - এলাকাবাসীর মানববন্ধন!

  • প্রকাশিত ০৫:০৬ অপরাহ্ন রবিবার, Jun ২১, ২০২৬
রামুর ঈদগড়ের শীর্ষ সন্ত্রাসী কামাল ডাকাত এক কৃষককে কুপিয়ে রক্তাক্ত - এলাকাবাসীর মানববন্ধন!
File
মতিউল ইসলাম,কক্সবাজার

রামুর ঈদগড়ের শীর্ষ সন্ত্রাসী কামাল ডাকাত এক কৃষককে কুপিয়ে রক্তাক্ত - এলাকাবাসীর মানববন্ধন! 



কক্সবাজারের রামুর ঈদগড়ে এক কৃষককে কুপিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে এলাকার চিহ্নিত অপরাধী হিসেবে পরিচিত কামাল ডাকাত  ও তার সহযোগীদের বিরুদ্ধে। আহত কৃষকের পরিবারের দাবি, ইয়াবা পাচারের প্রস্তুতি দেখতে পেয়ে বাধা দেওয়ায় এ হামলার ঘটনা ঘটেছে।

 গত (২০ জুন) সকাল ৭টার দিকে ঈদগড় ইউনিয়নের করলিয়ামুরা বেন্ডবামূখ এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আহত কৃষক ছৈয়দ নুর (৬০) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। আঘাতপ্রাপ্ত  ছৈয়দ নুর বাইশারীর লম্বাবিল এলাকার আব্দুন্নবীর বড় ছেলে। আহত অবস্থায় ঘটনা স্থল থেকে  স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন, পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরে আলোচিত ডাকাত শাহীনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত কামাল ডাকাত ও তার কয়েকজন সহযোগী ওই এলাকায় অবস্থান করছিলেন। শনিবার সকালে ছৈয়দ নুর গরুর জন্য ঘাস কাটতে গিয়ে তাদের দেখতে পান। এ সময় তিনি কথিত অবৈধ কর্মকাণ্ড তাহার জমির উপর থাকা পরিত্যক্ত ঘরে না করতে বাধা দিলে সাথে সাথেই হামলার শিকার হন।

আহতের মেয়ের জামাই সাংবাদিক মাহবুব আলম মিনার বলেন, “ভোরে আমার শ্বশুর গরুর ঘাস কাটতে গেলে পরিত্যক্ত আমাদের খামারে কয়েকজন লোকের অবস্থান দেখতে পান। তিনি তাদের সেখানে এসব অবৈধ কর্মকাণ্ড না করার জন্য বলেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে লোহার রড, হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।” ( ভিডিও বক্তব্য) 

স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, কামালের নেতৃত্বাধীন একটি চক্রের কারণে ঈদগড়, বাইশারী ও আশপাশের সীমান্তবর্তী এলাকার মানুষ দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।( ভিডিও) 

আহত ছৈয়দ নুরের মেয়ে রেশমা আক্তার বলেন, “আমার বাবার ওপর হামলার ঘটনা বিচ্ছিন্ন নয়। এলাকার অনেক মানুষ তাদের ভয়ে মুখ খুলতে পারেন না। আমরা প্রশাসনের কাছে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”( ভিডিও) 

স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্ত কামালের বিরুদ্ধে রামু থানায় হত্যা, ডাকাতিসহ এক ডজনেরও বেশি মামলা রয়েছে। শাহীন ডাকাত জেলে বন্ধির পর থেকে এই সীমান্ত জনপদে অবাধে ইয়াবা, আইস,গরু পাচারে সক্রিয় হয়ে উঠেছে কামাল ডাকাত। বিগত সময়ে শাহীনের নেতৃত্বে চলত কামাল বর্তমানে শাহীনের পরিবর্তে মিয়ানমারের আরাকান আর্মির সাথে যোগাযোগ বজায় রেখে আইস ইয়াবা গরু পাচারে জড়িত কামাল ও তার সহযোগীরা। বাংলাদেশ থেকে রসদপাতি দিয়ে আরাকান আর্মি কে সহযোগিতা করে বিনিময়ে গরু,ইয়াবা,আইস পাচার করছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত জনপদের অবৈধ পাচার বন্ধ করতে কামাল ডাকাত কে আইনের আওতায় আনার দাবী স্থানীয়দের। এর আগেও কামাল ডাকাতের অপরাধ নিয়ে কথা বলায় বাইশারীর এক স্থানীয় সাংবাদিক কে মেরে ফেলার হুমকি দেয় ( ভিডিও) 

এ বিষয়ে জানতে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে মোটোফোনে  যোগাযোগ করা হলে তিনি বলেন, “কামাল নামে একজন ব্যক্তির বিরুদ্ধে থানায় বিভিন্ন অভিযোগ ও মামলা রয়েছে। আজকের ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সর্বশেষ