• ২০২৬ Jun ২৯, সোমবার, ১৪৩৩ আষাঢ় ১৫
  • সর্বশেষ আপডেট : ০১:০৬ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

র‍্যাব-৯ এর অভিযানে সিলেট জুয়ার চক্রের ৬ জন সদস্য গ্রেফতার

  • প্রকাশিত ০৭:০৬ পূর্বাহ্ন সোমবার, Jun ২৯, ২০২৬
র‍্যাব-৯ এর অভিযানে সিলেট জুয়ার চক্রের ৬ জন সদস্য গ্রেফতার
নিবন্ধিত ১৫ নং অনলাইন নিউজ পোটাল
শহীদুর রহমান জুয়েল সিলেট জেলা প্রতিনিধি

র‍্যাব-৯ এর এর অভিযানে সিলেটের সার্কিট হাউজের সামনে অবস্থানকালে এর সামনে একটি ভাড়াকৃত রুমের ভেতর কতিপয় সদস্য অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে অবস্থানের উক্ত সংবাদ পেয়ে র‍্যাবের আভিযানিক দল তল্লাশি চালান।

বুধবার ১৩ মে রাত ১০:২৫ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ০৬ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয় এবং অজ্ঞাতনামা আরো ০৮/১০ জন ব্যক্তি দৌঁড়িয়ে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিগণ- মোঃ আক্তার হোসেন (৪৬), পিতা- মৃত মফিজুর রহমান, সাং-চাঁন্দেরনগর, থানা- জামালগঞ্জ, জেলা- সুনামগঞ্জ, মোঃ আশরাফুল (৩৭), পিতা- মোঃ আলাউদ্দিন, সাং- বারুদখানা জেল রোড, চন্দন লাল (৩০), পিতা- গামা লাল, সাং- কাষ্টঘর সুইপার কলোনি,  জনিক (৪২), পিতা- মৃত কালুয়া লাল, সাং- কাষ্টঘর সুইপার কলোনি, জন্টু (৩৯), পিতা- মৃত কাইয়া, সাং- কাষ্টঘর সুইপার কলোনি, সকলের থানা- কোতয়ালী, এবং মোঃ ফারুক মিয়া (৩৯), পিতা- মৃত আব্দুল কাদির, সাং- শিবগঞ্জ লামাপাড়া, থানা- শাহপরাণ (রঃ), সকলের জেলা- সিলেট।


র‍্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত সিলেট জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ