• ২০২৬ সেপ্টেম্বর ০৬, রবিবার, ১৪৩৩ ভাদ্র ২১
  • সর্বশেষ আপডেট : ০৪:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

❗️শিবিরকর্মীদের বিরুদ্ধে হয়রানি ও বুলিংয়ের অভিযোগ তুললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোনামী ❗️

  • প্রকাশিত ০৪:০৯ পূর্বাহ্ন রবিবার, সেপ্টেম্বর ০৬, ২০২৬
❗️শিবিরকর্মীদের বিরুদ্ধে হয়রানি ও বুলিংয়ের   অভিযোগ তুললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোনামী ❗️
শেহরীন আমিন ভূঁইয়া মোনামী।
বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ‘হয়রানির’ অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী। তার অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনবরত তাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে।

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব অভিযোগ তোলেন শেহরীন আমিন ভূঁইয়া মোনামী।

ফেসবুক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া মোনামীর অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী, যাদের মধ্যে একজন শিবির সমর্থক বা শিবিরের সঙ্গে যুক্ত, ক্লাসের মেয়েদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। সেই হয়রানির তালিকায় তাকেও রাখা হয়েছে।

এ বিষয়ে অবগত হওয়ার পর তিনি জড়িতদের খোঁজখবর নিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগের সিদ্ধান্ত নেন।

এর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হয়রানি করা হচ্ছে বলে জানান এই শিক্ষিকা।

তিনি বলেন, ‘অনবরত আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে। টিপ্পনী কেটে, কথা শোনানো হচ্ছে। তা-ও আবার ঢাবির ছেলেরাই।

পলিটিক্যাল রাইভেল যেহেতু, তার ওপর আমি যেহেতু আগে শিবিরকে ভালো বলেছি। তাই আমাকে এখন আবার নতুন করে নাজেহাল না করলে কি রাত কাটবে?’ রাতে তারা কি করে ঘুম বাদ দিয়ে । 

মোনামী বলেন, ‘এরা হয় ডাইরেক্ট হ্যারাস করবে, নয়তো ইন্ডাইরেক্টলি। কিন্তু তাদের যা দরকার তা হলো একজন নারীকে হয়রানি করা, সে যে-ই হোক না কেন।’


সর্বশেষ