সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ৯০ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র্যাব-৯ ।
শুক্রবার (১৫ মে) ভোর পৌণে ৫টার দিকে কোম্পানীগঞ্জ থানা এলাকায় তল্লাশি চালিয়ে নীল রঙের প্লাস্টিকের নেট দ্বারা মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ৯০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এসময় সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এব্যাপারে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
শুক্রবার এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত জিডি মূলে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
মতামত দিন