জিয়াউর রহমানের আদর্শে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
ঢাকা, ১২অক্টোবর ২০২৬: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
বুধবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে 'শিশু অধিকার দিবস ২০২৬' ও একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ড. মঈন খান বলেন, বিশ্বব্যাপী শিশু অধিকার নিয়ে সচেতনতা তৈরির আগেই জিয়াউর রহমান শিশুদের ভবিষ্যৎ ও সুপ্ত সম্ভাবনা বিকাশে গুরুত্ব দিয়েছিলেন। দেশকে ভালোবেসে দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে শিশুদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানের সভাপতি মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ধাপে ধাপে দেশের প্রতিটি উপজেলায় শিশু একাডেমির কার্যক্রম সম্প্রসারণ করা হবে, যেখানে সুবিধাভোগী ও সুবিধাবঞ্চিত—সব শিশু সমান সুযোগ পাবে। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সেলিমা রহমান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ।
মতামত দিন