• ২০২৬ মে ১৯, মঙ্গলবার, ১৪৩৩ জ্যৈষ্ঠ ৫
  • সর্বশেষ আপডেট : ০৪:০৫ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেটে ২১ লাখ টাকার ভারতীয় জিরাসহ আটক ১, কাভার্ডভ্যান জব্দ

  • প্রকাশিত ০৪:০৫ অপরাহ্ন মঙ্গলবার, মে ১৯, ২০২৬
সিলেটে ২১ লাখ টাকার ভারতীয় জিরাসহ আটক ১, কাভার্ডভ্যান জব্দ
ডেস্ক
সিলেট অফিস :

সিলেট মহানগর পুলিশ শাহপরাণ (রহঃ) থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরাসহ একজনকে গ্রেফতার করেছে। 

অভিযানে চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।

তল্লাশিকালে একটি সন্দেহভাজন কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-২২-৪৪০৮) থামিয়ে তল্লাশি করা হয়।

​তল্লাশিতে কাভার্ডভ্যানটির ভেতর থেকে ১১৭ বস্তা অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জিরার মোট ওজন ৩৫১০ কেজি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২১ লক্ষ ৬ হাজার টাকা।

​পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯:১০ ঘটিকায় শাহপরাণ (রহঃ) থানার এসআই (নিঃ) এসএম জামাল উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল সুরমা বাইপাস রোডের সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রবেশমুখে বিশেষ চেকপোস্ট বসায়। 

​এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ মারুফ হোসেন (৩১) নামে একজনকে আটক করেছে পুলিশ। সে লক্ষ্মীপুর জেলার সদর থানার শাকচর এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে এসএমপির এডিসি মিডিয়া মনজুরুল আলম জানান,উক্ত ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(১)(বি) ধারায় একটি মামলা (মামলা নং-১৬) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ