• ২০২৬ মে ২১, বৃহস্পতিবার, ১৪৩৩ জ্যৈষ্ঠ ৬
  • সর্বশেষ আপডেট : ০১:০৫ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মোদি মেলোনিকে ‘মেলোডি’ চকলেট দিতেই ভারতের শেয়ারবাজারে লঙ্কাকাণ্ড

  • প্রকাশিত ০৩:০৫ পূর্বাহ্ন বৃহস্পতিবার, মে ২১, ২০২৬
মোদি মেলোনিকে ‘মেলোডি’ চকলেট দিতেই ভারতের শেয়ারবাজারে লঙ্কাকাণ্ড
সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক

ইতালি সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ হয়েছে তার। এর ফাঁকে মেলোনিকে ভারতের পারলে প্রোডাক্টসের তৈরি এক প্যাকেট ‘মেলোডি’ চকলেট উপহার দেন মোদি।

সামাজিক যোগাযোগমাধ্যমে আগে থেকেই মেলোনি এবং মোদির নামের মজার সংমিশ্রণ মেলোডি নিয়ে হাস্যরস সমাদৃত। এবার মোদি নিজেই সেই রসিকতায় অংশ নেন। তিনি মেলোনিকে উপহার দেন ‘মেলোডি’ টফির একটি প্যাকেট।

কিন্তু এরপর ভারতের শেয়ারবাজারে যা ঘটল, তা কেউ কল্পনাও করেনি। মেলোনির রিল ভাইরাল হওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিনিয়োগকারীরা বিএসই টার্মিনালে মেলোডি চকলেটের ব্র্যান্ড ‘পারলে’ খুঁজতে শুরু করেন। তারা খুঁজে পান পারলে ইন্ডাস্ট্রিজ। আর শুরু হয়ে যায় এই কোম্পানির শেয়ার কেনাবেচা।

তবে স্টক মার্কেটের অনেকেই বুঝতে পারেননি যে পারলে ইন্ডাস্ট্রিজ আর পারলে প্রোডাক্টস একই কোম্পানি নয়। মেলোডি চকলেট তৈরি করে মুম্বাইভিত্তিক এফএমসিজি জায়ান্ট পারলে প্রোডাক্টস। কিন্তু এই কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়। ফলে তাদের কেনার মতো কোনও শেয়ারও নেই।

আর তড়িঘড়ি করে বিনিয়োগকারীরা যে পারলে ইন্ডাস্ট্রিজের শেয়ার কিনে বসে আছেন, সেটি মূলত অবকাঠামো ও রিয়েল এস্টেট খাতে কাজ করে। পাশাপাশি তারা কাগজ, কাগজের বর্জ্য এবং রিসাইক্লিং পণ্যের ব্যবসার সঙ্গেও জড়িত।

এই ভুল বোঝাবুঝির ফলে পারলে ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম বেড়ে গেছে। ‘মেলোডি’ রিল ভাইরাল হওয়ার এক ঘণ্টার মধ্যেই পারলে ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম ৫ শতাংশ বেড়ে ৪.৯৫ রুপি থেকে ৫.২৫ রুপিতে পৌঁছে যায়।

উল্লেখযোগ্যভাবে, গত ১২ মাসে কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৬৮ শতাংশ কমে গিয়েছিল। কিন্তু বুধবার (২০ মে) একটি কূটনৈতিক উপহার এবং ভাইরাল একটি ডাকনামের জেরে শেয়ারটি হঠাৎই ঊর্ধ্বমুখী হয়। আর এর জন্য যথেষ্ট ছিল মাত্র ১ রুপির একটি টফি।

সূত্র: এনডিটিভি


সর্বশেষ