• ২০২৬ মে ২২, শুক্রবার, ১৪৩৩ জ্যৈষ্ঠ ৮
  • সর্বশেষ আপডেট : ০৪:০৫ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ফুটবল খেলা ফাউলকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত

  • প্রকাশিত ০৪:০৫ অপরাহ্ন শুক্রবার, মে ২২, ২০২৬
ফুটবল খেলা ফাউলকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত
File
তৌফিক এলাহি বগুড়া প্রতিনিধি:

ফাউলকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোস্তাকিন (১৫) নামে এক কিশোর ছুরিকাঘাতে নিহত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের নওখিলা পিএন উচ্চ বিদ্যালয় মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিন উপজেলার ঘুঘুমারী উত্তরপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) বিকাল ৪টার দিকে নওখিলা পিএন উচ্চ বিদ্যালয় মাঠে ঘুঘুমারী গ্রামের ৫ নম্বর ও ৬ নম্বর ওয়ার্ডের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার একপর্যায়ে ফাউলকে কেন্দ্র করে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি সৃষ্টি হয়।

এ ঘটনার স্থানীয়ভাবে মীমাংসার উদ্দেশ্যে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন বিদ্যালয় মাঠে সমবেত হন। এ সময় হঠাৎ করে স্কুলের সামনে রাস্তায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, ঘুঘুমারী গ্রামের শাহাদত, সাহা আলী ও মাহমুদুল হাসান লিখনসহ কয়েকজন মোস্তাকিনের ওপর হামলা চালায়। একপর্যায়ে শাহাদত তাকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মোস্তাকিনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সর্বশেষ