• ২০২৬ Jun ২৫, বৃহস্পতিবার, ১৪৩৩ আষাঢ় ১১
  • সর্বশেষ আপডেট : ০৬:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নোয়াখালীতে বিএনপির করা মামলায় বিএনপির নেতাকর্মী আসামি—তৃণমূলে ক্ষোভের অভিযোগ

  • প্রকাশিত ০৬:০৬ অপরাহ্ন বৃহস্পতিবার, Jun ২৫, ২০২৬
নোয়াখালীতে বিএনপির করা মামলায় বিএনপির নেতাকর্মী আসামি—তৃণমূলে ক্ষোভের অভিযোগ
সংগৃহীত
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর ৯নং কালাদরাপ ইউনিয়নে সংঘটিত হামলার ঘটনায় দায়ের করা মামলাকে কেন্দ্র করে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, চলতি মাসের প্রথম সাপ্তাহে আওয়ামী লীগের নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত উল্লাহ সেলিম ও তার সমর্থকদের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় বিএনপির শ্রমিকদল নেতা কাজী নেওয়াজ হোসেন হৃদয়সহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদল নেতা হৃদয় বাদী হয়ে একটি মামলা করেন।

তবে পরবর্তীতে দায়ের করা ওই মামলায় বিএনপির কয়েকজন নেতাকর্মীকেও আসামি করা হয়েছে বলে অভিযোগ ওঠে, যা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রশ্ন তৈরি হয়েছে।

এ বিষয়ে সদর উপজেলা ছাত্রদলের সেক্রেটারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে এক পোস্টে দাবি করেন, হামলার ঘটনায় অনেক বেশি সংখ্যক অভিযুক্ত থাকার কথা থাকলেও মামলায় তুলনামূলক কম সংখ্যক ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, মামলার তালিকা তৈরির আগে স্থানীয় নেতাকর্মী, সাক্ষী কিংবা সংশ্লিষ্টদের সঙ্গে পর্যাপ্ত আলোচনা করা হয়নি।

ওই পোস্টে আরও অভিযোগ করা হয়, হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সমন্বয় ছাড়াই কিছু নাম বাদ ও কিছু নতুন নাম যুক্ত করা হয়েছে এবং বিএনপির নেতাকর্মীদের নাম আসামির তালিকায় যুক্ত হওয়ায় স্থানীয় পর্যায়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

সর্বশেষ