বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার উদ্যোগে মাসিক জেলা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় বগুড়া কলোনীস্থ শাহ্ ওয়ালিউল্লাহ মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা সহ-সভাপতি অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশার সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।
প্রধান অতিথি তার বক্তব্যে সংগঠনকে শক্তিশালী করার জন্য নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "মাঠ পর্যায়ে কর্মী, সমর্থক এবং সদস্য বৃদ্ধি করার জন্য জোর দিতে হবে। জনশক্তিদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং কল-কারখানা সহ বিভিন্ন পেশাভিত্তিক শ্রমিকদের মাঝে সংগঠনের দাওয়াত পৌঁছে দিতে হবে।"
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন, জেলা সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, জেলা কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা অফিস সম্পাদক আবু সাঈদ, জেলা সহ-সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম তারেক সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
বৈঠক শেষে সড়ক দুর্ঘটনায় নিহত শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন সভাপতি মরহুম হাফেজ রেজাউল করিমের পরিবারের হাতে নগদ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
মতামত দিন