• ২০২৬ Jul ১৫, বুধবার, ১৪৩৩ আষাঢ় ৩১
  • সর্বশেষ আপডেট : ০৭:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জলাবদ্ধতায় দুর্ভোগ, বেঞ্চ বসিয়ে শিক্ষার্থীদের চলাচলের ব্যবস্থা করলো সরকারি আজিজুল হক কলেজ প্রশা

  • প্রকাশিত ০৮:০৭ অপরাহ্ন বুধবার, Jul ১৫, ২০২৬
জলাবদ্ধতায় দুর্ভোগ, বেঞ্চ বসিয়ে শিক্ষার্থীদের চলাচলের ব্যবস্থা করলো সরকারি আজিজুল হক কলেজ প্রশা
File
নিজস্ব প্রতিবেদক: আবু নাঈম বগুড়া প্রতিনিধি

জলাবদ্ধতায় দুর্ভোগ, বেঞ্চ বসিয়ে শিক্ষার্থীদের চলাচলের ব্যবস্থা করলো সরকারি আজিজুল হক কলেজ প্রশাসন


টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পানি জমে শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপদে যাতায়াত নিশ্চিত করতে কলেজ প্রশাসনের উদ্যোগে পানির ওপর বেঞ্চ বসিয়ে অস্থায়ী চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের প্রধান সড়ক ও একাধিক গুরুত্বপূর্ণ স্থানে হাঁটুসমান পানি জমে রয়েছে। ফলে শিক্ষার্থীদের ক্লাস ও প্রশাসনিক ভবনে যাতায়াতে সমস্যা হচ্ছিল। এ অবস্থায় কলেজ প্রশাসন দ্রুত বেঞ্চ স্থাপন করে বিকল্প পথ তৈরি করে দেয়, যার মাধ্যমে শিক্ষার্থীরা অপেক্ষাকৃত নিরাপদে চলাচল করছেন।

শিক্ষার্থীরা জানান, জলাবদ্ধতার কারণে তাদের দুর্ভোগ বাড়লেও কলেজ প্রশাসনের এই তাৎক্ষণিক উদ্যোগ কিছুটা স্বস্তি এনে দিয়েছে। তবে তারা দ্রুত স্থায়ী জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে সাময়িকভাবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পানি নেমে যাওয়া পর্যন্ত প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে স্থায়ী সমাধানের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

সর্বশেষ