কালাইয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জয়পুরহাটের কালাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৪টায় কালাই মহিলা কলেজ হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী।
এ সময় তাঁর সহধর্মিণী জনাবা নাজমা আরা উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ইব্রাহিম ফকির, পৌর বিএনপির আহ্বায়ক তালুকদার সোহেল, কালাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আলীম সরকার এবং কালাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুবসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় উপজেলার শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথি মোঃ আব্দুল বারী শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সভা শেষে উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা শিক্ষার উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
মতামত দিন