• ২০২৬ সেপ্টেম্বর ১০, বৃহস্পতিবার, ১৪৩৩ ভাদ্র ২৬
  • সর্বশেষ আপডেট : ০৫:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কালাইয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

  • প্রকাশিত ০৫:০৯ অপরাহ্ন বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
কালাইয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
File
স্টাফ রিপোর্টার, আব্দুর রহিম কালাই (জয়পুরহাট):

কালাইয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ



জয়পুরহাটের কালাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৪টায় কালাই মহিলা কলেজ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী।

এ সময় তাঁর সহধর্মিণী জনাবা নাজমা আরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ইব্রাহিম ফকির, পৌর বিএনপির আহ্বায়ক তালুকদার সোহেল, কালাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আলীম সরকার এবং কালাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুবসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ আব্দুল বারী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

সর্বশেষ