• ২০২৬ Jul ২৩, বৃহস্পতিবার, ১৪৩৩ শ্রাবণ ৭
  • সর্বশেষ আপডেট : ০১:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও ডিএনসিসি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান: মোহাম্মদ সেলিম উদ্দিন

  • প্রকাশিত ০৪:০৭ পূর্বাহ্ন বৃহস্পতিবার, Jul ২৩, ২০২৬
ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও ডিএনসিসি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান: মোহাম্মদ সেলিম উদ্দিন
File
সাবিক ওমর সবুজ, ঢাকা থেকে:

ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও ডিএনসিসি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান: মোহাম্মদ সেলিম উদ্দিন


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ন্যায়, ইনসাফ ও জনকল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে মিরপুর দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত মতবিনিময় ও সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা আমীর অ্যাডভোকেট আলাউদ্দিন সোহেল এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি রাকিবুল ইসলাম।

বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, সুশাসন, সততা ও জনসম্পৃক্ততার মাধ্যমে রাজধানীর যানজট, জলাবদ্ধতাসহ নাগরিক সমস্যার টেকসই সমাধান সম্ভব।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহফুজুর রহমান এবং মিরপুর ১১ নম্বর ওয়ার্ডের কমিশনার প্রার্থী কামরুল আহছান মুরাদ।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, পেশাজীবী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা নৈতিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠন এবং আসন্ন ডিএনসিসি নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

সর্বশেষ