• ২০২৬ সেপ্টেম্বর ২৯, মঙ্গলবার, ১৪৩৩ আশ্বিন ১৪
  • সর্বশেষ আপডেট : ০৯:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

দোকান থেকে চাঁদা আদায়, খিলক্ষেত থানা বিএনপি নেতা মশিউর বহিষ্কার

  • প্রকাশিত ০৯:০৯ পূর্বাহ্ন মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
দোকান থেকে চাঁদা আদায়, খিলক্ষেত থানা বিএনপি নেতা মশিউর বহিষ্কার
বিএনপি নেতা বিহিস্কার
শাকিল মাহমুদঃ জেলা প্রতিনিধি, কুমিল্লা

ঢাকা মহানগর উত্তরের খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মশিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।


শনিবার (২৫ জুলাই) ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মশিউর রহমান মশিকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুর পদত্যাগ

এতে আরও বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্যসচিব মোস্তফা জামান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বিজ্ঞপ্তিতে দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম আহ্বায়ক এ বি এম এ রাজ্জাক স্বাক্ষর করেন।


গত ৬ জুলাই বিভিন্ন গণমাধ্যমে ‘বিএনপি নেতার সিন্ডিকেট: খিলক্ষেতে সরকারি জমিতে দোকানপাট, চাঁদা আদায়’ এবং ‘এককালীন ও দৈনিক ভিত্তিতে টাকা তোলে দখলকারীরা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনগুলোতে খিলক্ষেত থানা বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মশির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ উঠে আসে।

সর্বশেষ