• ২০২৬ Jul ২৬, রবিবার, ১৪৩৩ শ্রাবণ ১১
  • সর্বশেষ আপডেট : ০৬:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ইসলামী ব্যাংক দখল ও ৮০ হাজার কোটি টাকা লোপাট: নেপথ্যে এস আলম গ্রুপ ও প্রভাবশালী মহল

  • প্রকাশিত ০৬:০৭ অপরাহ্ন রবিবার, Jul ২৬, ২০২৬
ইসলামী ব্যাংক দখল ও ৮০ হাজার কোটি টাকা লোপাট: নেপথ্যে এস আলম গ্রুপ ও প্রভাবশালী মহল
ইসলামী ব্যাংক দখল ও ৮০ হাজার কোটি টাকা লোপাট: নেপথ্যে এস আলম গ্রুপ ও প্রভাবশালী মহল
সাইদুজ্জামান সেলিমঃ ঢাকা উত্তর ও দক্ষিণ ব্যুরো চিফ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মালিকানা ও ব্যবস্থাপনা দখল করতে এস আলম গ্রুপ একটি সুসংগঠিত কৌশল গ্রহণ করে। মূল প্রতিষ্ঠানকে আড়ালে রেখে তারা ২৪টি ভুয়া বা বেনামি কোম্পানি গঠন করে। পরবর্তীতে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে কৌশলে ব্যাংকের ৮১.৯২% শেয়ার কিনে নিয়ে ব্যাংকটির নীতি-নির্ধারণী মূল নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়।

নিয়ন্ত্রণ নেওয়ার পর এসব নামসর্বস্ব প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় ৮০ হাজার কোটি টাকার বিশাল অঙ্কের ঋণ মঞ্জুর করে তা তুলে নেওয়া হয়, যার সিংহভাগই ব্যাংকিং নিয়মকানুন তোয়াক্কা না করে করা হয়েছিল।


এই প্রক্রিয়ায় বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির উপস্থিতিও লক্ষ করা যায়। বিশেষ করে 'জেএমসি বিল্ডার্স' নামক প্রতিষ্ঠানটির সাথে প্রতিনিধি হিসেবে যুক্ত ছিলেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ছুপ্পু । ব্যাংকিং খাতের এই নজিরবিহীন জালিয়াতি দেশের আর্থিক খাতের কাঠামোগত দুর্বলতা ও রাজনৈতিক প্রভাবের চিত্র উন্মোচন করে।

সর্বশেষ