• ২০২৬ সেপ্টেম্বর ১৪, সোমবার, ১৪৩৩ ভাদ্র ৩০
  • সর্বশেষ আপডেট : ০৯:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বেবি শার্ক, ৯০ সেকেন্ডের ভিডিও ক্লিপ যেভাবে ৪০০ মিলিয়ন ডলারের ব্যবসা গড়ে তুলেছে।

  • প্রকাশিত ১০:০৯ অপরাহ্ন সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
বেবি শার্ক, ৯০ সেকেন্ডের ভিডিও ক্লিপ যেভাবে ৪০০ মিলিয়ন ডলারের ব্যবসা গড়ে তুলেছে।
File
রেজাউল ইসলাম আশিক

কিম মিন-সিওক যখন ২০১৬ সালের জুনে ৯০ সেকেন্ডের একটি শিশুদের গানের ভিডিও ক্লিপ প্রকাশের অনুমোদন দেন, তখন তার ধারণাই ছিল না যে তিনি কী প্রকাশ করছেন।

এটি ১৬ বিলিয়ন বা ১৬০০ কোটিরও বেশি ভিউ পেয়ে বিশ্বব্যাপী আলোড়ন তোলে- ইউটিউবে সর্বকালের সবচেয়ে বেশি বার দেখা ভিডিওতে পরিণত হয়।

আর অবিশ্বাস্য রকমের আকর্ষণ সৃষ্টি করা সেই গানটি ছিল বেবি শার্ক।

এটি কেবল ছোট বাচ্চাদেরকেই মোহিত করেনি, ভিডিও ক্লিপটির স্রষ্টা পিঙ্কফং-এর জন্য কয়েকশ মিলিয়ন ডলারের মিডিয়া ব্যবসা গড়ে তোলার ভিত্তিও স্থাপন করেছে।

"আমরা আশা করিনি যে এটি আমাদের অন্যান্য কনটেন্ট থেকে আলাদা কিছু হয়ে উঠবে," সোলে অবস্থিত ফার্মের সদর দপ্তর থেকে টাইম বাংলাকে  বলেন পিঙ্কফং-এর প্রধান নির্বাহী কিম মিন-সিওক। "কিন্তু পিছনে ফিরে তাকালে দেখা যায়, এটি ছিল একটি গুরুত্বপূর্ণ মোড় যা বিশ্বব্যাপী আমাদের যাত্রার মঞ্চ তৈরি করেছে।"

মঙ্গলবার, সেই যাত্রা পিঙ্কফংকে দক্ষিণ কোরিয়ার শেয়ার বাজারে নিয়ে যায়, যেখানে তাদের শেয়ারের দাম আত্মপ্রকাশের সময়েই ৯ শতাংশেরও বেশি বেড়েছে, যার ফলে পিঙ্কফং-এর মূল্যায়ন এখন ৪০০ মিলিয়ন ডলারেরও বেশি।।।🤷‍♂️

সর্বশেষ