• ২০২৬ অক্টোবর ২৪, শনিবার, ১৪৩৩ কার্তিক ৯
  • সর্বশেষ আপডেট : ০৭:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কালাইয়ের মাত্রাই ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ পান্না চৌধুরীর সমর্থনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত ০৭:১০ অপরাহ্ন শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
কালাইয়ের মাত্রাই ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ পান্না চৌধুরীর সমর্থনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
Time Bangla news
জয়পুরহাট জেলা প্রতিনিধি: রাম বাবু বর্মন

কালাইয়ের মাত্রাই ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ পান্না চৌধুরীর সমর্থনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

আসন্ন ১ নম্বর মাত্রাই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ পান্না চৌধুরীর সমর্থনে সাধারণ ভোটারদের নিয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় কালাই উপজেলার শমশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মোঃ আব্দুর রব চৌধুরী (টিলু)। সভাটি সঞ্চালনা করেন মাত্রাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম।

সভায় বক্তব্য দেন মাত্রাই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, জিয়াউর রহমান বাদশা মেম্বার, মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আঃ আজিজ এবং আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক মেম্বার হাফিজার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, এলাকার সার্বিক উন্নয়ন, জনসাধারণের প্রত্যাশা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া এবং এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করা জরুরি।

এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ পান্না চৌধুরীর পক্ষে এলাকার রাস্তাঘাট সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, তাঁদের সুখ-দুঃখে অংশীদার হওয়া এবং দীর্ঘদিনের স্থানীয় সমস্যাগুলো সমাধানে আন্তরিকভাবে �

সর্বশেষ