• ২০২৬ অক্টোবর ২৮, বুধবার, ১৪৩৩ কার্তিক ১৩
  • সর্বশেষ আপডেট : ০৪:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

যুদ্ধের ধাক্কায় সৌদিতে যেতে না পারা কর্মীদের জন্য বিশেষ সুবিধা।*

  • প্রকাশিত ০৪:১০ অপরাহ্ন বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
যুদ্ধের ধাক্কায় সৌদিতে যেতে না পারা কর্মীদের জন্য বিশেষ সুবিধা।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*যুদ্ধের ধাক্কায় সৌদিতে যেতে না পারা কর্মীদের জন্য বিশেষ সুবিধা।* 

যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট বিপর্যয়ে নির্ধারিত সময়ে সৌদি আরবে যেতে না পারা বাংলাদেশি কর্মীদের জন্য স্বস্তির খবর দিয়েছে সরকার। যেসব কর্মী সময়মতো সৌদি আরবে পৌঁছাতে না পারায় আকামার মেয়াদ হারিয়েছেন, তারা আবারও দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে প্রয়োজনীয় প্রবেশপ্রক্রিয়া ইলেকট্রনিক ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ তথ্য জানান।

সভায় জনশক্তি রপ্তানি খাতের উন্নয়নে সরকার ও রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। মন্ত্রী বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করলে বিদেশে কর্মী পাঠানোর নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব।

বিদেশগামী কর্মীদের অভিবাসন ব্যয় কমানোর আহ্বান জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, তিন লাখ টাকায় বিদেশে যাওয়া সম্ভব হলে একজন কর্মীর কাছ থেকে সাত থেকে আট লাখ টাকা নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রিক্রুটিং এজেন্সিগুলোকে বৈধ উপায়ে ব্যবসা পরিচালনা করতে হবে এবং কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ নিতে গিয়ে অতিরিক্ত অভিবাসন ব্যয়ের চাপে যেন কর্মীদের মূল্যবান সময় নষ্ট না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

যুদ্ধজনিত ফ্লাইট বিপর্যয়ে সৌদি আরবে যেতে না পারা কর্মীদের প্রবেশের জটিলতা নিরসনের উদ্যোগের পাশাপাশি অভিবাসন ব্যয় কমানোর বিষয়ে সরকারের এ অবস্থান বিদেশগামী কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ