• ২০২৬ সেপ্টেম্বর ১৪, সোমবার, ১৪৩৩ ভাদ্র ৩০
  • সর্বশেষ আপডেট : ০৩:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত ০৩:০৯ অপরাহ্ন সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
File
আল আমিন হাওলাদার ব্যুরোচীফ খুলনা।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 


গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের থানারপাড়া গ্রামের বাসিন্দা মজিদ খলিফার ছেলে সজীব খলিফা (৩০)-কে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটকের অভিযোগে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী (র‍্যাব ও ডিবি)।

সোমবার (২৭ জুলাই) সকাল প্রায় ৭টায় পরিচালিত অভিযানে তার নিজ বসতবাড়ি থেকে প্রায় ৪,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং দোষ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল

মাদকমুক্ত সমাজ গড়তে সকলের সচেতনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সহযোগিতা একান্ত প্রয়োজন।

সর্বশেষ