• ২০২৬ Jul ২৮, মঙ্গলবার, ১৪৩৩ শ্রাবণ ১২
  • সর্বশেষ আপডেট : ০১:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট কাজিবাজার ফুটবল নিয়ে দ্বন্দ্বে নিহত ১

  • প্রকাশিত ০২:০৭ পূর্বাহ্ন মঙ্গলবার, Jul ২৮, ২০২৬
সিলেট কাজিবাজার ফুটবল নিয়ে দ্বন্দ্বে নিহত ১
File
শহিদুর রহমান জুয়েল সিলেট জেলা প্রতিনিধ

সিলেট কাজিবাজার ফুটবল নিয়ে দ্বন্দ্বে নিহত ১


সিলেট মহানগরীর কাজির বাজার ব্রিজের উপর ফুটবল খেলার দ্বন্দ্ব নিয়ে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। 

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত ওই তরুণের নাম-পরিচয় পাওয়া যায় নি।

পুলিশ জানায়, সিলেট মহানগরীর একটি ইনডোর মাঠে ফুটবল খেলা নিয়ে কয়েকজনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। ওই ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় স্থানীয়রা ওই তরুণকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল পুলিশ ফাঁড়ির সদস্যরা ময়নাতদন্তের জন্য তরুণের লাশটি কলেজের মর্গে প্রেরণ করে।

হত্যাকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেনে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। তিনি বলেন,‘ওই তরুণের কোনো পরিচয় পাওয়া যায় নি। তার পরিচয় শনাক্তেও পুলিশ কাজ করছে। এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না আসলে কোন থানা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। তবে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।’

সর্বশেষ