• ২০২৬ সেপ্টেম্বর ২২, মঙ্গলবার, ১৪৩৩ আশ্বিন ৭
  • সর্বশেষ আপডেট : ০৮:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

অপরাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে - দিরাইয়ে এমপি নাছির উদ্দিন চৌধুরী

  • প্রকাশিত ১১:০৯ পূর্বাহ্ন মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
অপরাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে  - দিরাইয়ে এমপি নাছির উদ্দিন চৌধুরী
File
আহমেদ নাহিদ

অপরাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে  - দিরাইয়ে এমপি নাছির উদ্দিন চৌধুরী


সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, অসৎ চক্রের অপপ্রচার ও গুজব ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লোটার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। সোমবার (২৭ জুলাই) বিকেলে দিরাই বাজার মহাজন কমিটির উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি নাছির উদ্দিন চৌধুরী অভিযোগ করে বলেন, তিনি শুধু জনগণকে অসৎ ব্যক্তিদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এর জের ধরে একটি অসৎ চক্র তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং এমনকি তার মৃত্যুর গুজবও ছড়ানো হয়েছে। তিনি বলেন, “এ ধরনের নোংরা অপরাজনীতি থেকে আমাদের অতি দ্রুত বেরিয়ে আসতে হবে।”

এলাকার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, দিরাই বাজারের নিরাপত্তা জোরদারের পাশাপাশি দিরাই-শাল্লার বিভিন্ন ভাঙাচোরা সড়কের উন্নয়ন করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এমপি নাছির উদ্দিন চৌধুরী দিরাই বাজারের দীর্ঘদিনের সমস্যা—সুপেয় পানির সংকট, যানজট, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, পাবলিক শৌচাগারের অভাব এবং মহাজন সমিতির নিজস্ব কার্যালয়ের অভাব—পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।

দিরাই বাজার মহাজন কমিটির সভাপতি নুরুল হক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, পারভীন আক্তার চৌধুরী, দিরাই থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও সাংবাদিক নেতৃবৃন্দ।

সর্বশেষ