• ২০২৬ Jul ২৮, মঙ্গলবার, ১৪৩৩ শ্রাবণ ১৩
  • সর্বশেষ আপডেট : ০২:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সরকারি সেবা পাওয়া জনগণের ন্যায্য অধিকার: হুইপ আখতারুজ্জামান

  • প্রকাশিত ০২:০৭ অপরাহ্ন মঙ্গলবার, Jul ২৮, ২০২৬
সরকারি সেবা পাওয়া জনগণের ন্যায্য অধিকার: হুইপ আখতারুজ্জামান
File
মোয়াজ্জেম হোসেন দিনাজপুর প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

সরকারি সেবা পাওয়া জনগণের ন্যায্য অধিকার: হুইপ আখতারুজ্জামান


দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ মো. আখতারুজ্জামান মিয়া বলেছেন, সরকারি সেবা জনগণের সাংবিধানিক ও ন্যায্য অধিকার। তাই সেবাপ্রত্যাশী সাধারণ মানুষের সঙ্গে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে আচরণ করতে হবে। কোনো সরকারি দপ্তরে সেবা গ্রহণের ক্ষেত্রে হয়রানি, অসৌজন্যমূলক আচরণ কিংবা দুর্নীতির কোনো সুযোগ নেই।

মঙ্গলবার এক বিশেষ বার্তা ও দাপ্তরিক আহ্বানের মাধ্যমে চিরিরবন্দর ও খানসামা উপজেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি এ নির্দেশনা দেন তিনি। জনসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান হুইপ আখতারুজ্জামান।

তিনি বলেন, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, ভূমি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি দপ্তরে জনগণ যেন দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত সেবা পায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। কোনো নাগরিককে অযথা ঘুরানো, ভোগান্তিতে ফেলা বা অসদাচরণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

হুইপ আখতারুজ্জামান মিয়া আরও বলেন, সরকারি প্রকল্পের সুবিধা, বিভিন্ন ভাতা কিংবা অন্য যেকোনো সেবা প্রদানের নামে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঘুষ গ্রহণ, অনৈতিক লেনদেন বা দুর্নীতির সঙ্গে কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘শূন্য সহনশীলতা’ উল্লেখ করে তিনি সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি বলেন, জনগণের আস্থা অর্জন এবং রাষ্ট্রের মর্যাদা সমুন্নত রাখতে প্রতিটি সরকারি কর্মকর্তা-কর্মচারীকে মানবিক, সেবামুখী ও জবাবদিহিমূলক মানসিকতা নিয়ে কাজ করতে হবে। জনসেবার মানোন্নয়নে কোনো ধরনের অনিয়ম বা অবহেলার সুযোগ নেই বলেও তিনি সতর্ক করেন।

শেষে তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনই একজন সরকারি কর্মচারীর সবচেয়ে বড় দায়িত্ব। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সর্বশেষ