• ২০২৬ Jul ২৯, বুধবার, ১৪৩৩ শ্রাবণ ১৪
  • সর্বশেষ আপডেট : ০৫:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

উন্নয়নের ছোঁয়া পৌঁছেছে প্রান্তিক মানুষের দোরগোড়ায়: মনজুরুল ইসলাম

  • প্রকাশিত ০৫:০৭ অপরাহ্ন বুধবার, Jul ২৯, ২০২৬
উন্নয়নের ছোঁয়া পৌঁছেছে প্রান্তিক মানুষের দোরগোড়ায়: মনজুরুল ইসলাম
File
মোয়াজ্জেম হোসেন - দিনাজপুর জেলা প্রতিনিধি, টাইম বাংলা নিউজ।

উন্নয়নের ছোঁয়া পৌঁছেছে প্রান্তিক মানুষের দোরগোড়ায়: মনজুরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর:দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গরিব, অসহায়, মেধাবী শিক্ষার্থী ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন এবং হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম উপকারভোগীদের হাতে বাইসাইকেল, সেলাই মেশিন ও হুইলচেয়ার তুলে দেন।

এ সময় উপজেলার ৫২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল, ৫০ জন অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন এবং ২৫ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সুধীজন এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনজুরুল ইসলাম বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল সমাজের প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি সেলাই মেশিন ও হুইলচেয়ারপ্রাপ্ত উপকারভোগীদের এসব সহায়তা কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হয়ে নিজেদের জীবনমান উন্নয়নের আহ্বান জানান।

সর্বশেষ