• ২০২৬ Jul ৩০, বৃহস্পতিবার, ১৪৩৩ শ্রাবণ ১৪
  • সর্বশেষ আপডেট : ০১:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা গড়তে নাগরিক সচেতনতার বিকল্প নেই: সৈয়দ জাহাঙ্গীর আলম

  • প্রকাশিত ০২:০৭ পূর্বাহ্ন বৃহস্পতিবার, Jul ৩০, ২০২৬
পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা গড়তে নাগরিক সচেতনতার বিকল্প নেই: সৈয়দ জাহাঙ্গীর আলম
Time Bangla news
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর প্রতিনিধি, টাইম বাংলা নিউজ।

পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা গড়তে নাগরিক সচেতনতার বিকল্প নেই: সৈয়দ জাহাঙ্গীর আলম।


দিনাজপুর পৌরসভার নাগরিক সেবা আরও জনবান্ধব করা এবং পৌর এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে ‘নাগরিক ভাবনা: আমাদের করণীয়’ শীর্ষক এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, “পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে শুধু পৌর কর্তৃপক্ষের উদ্যোগই যথেষ্ট নয়; এর জন্য প্রতিটি নাগরিককে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”

সমাবেশে অংশ নেওয়া নাগরিকরা ১৫৮ বছরের ঐতিহ্যবাহী দিনাজপুর পৌরসভার রাস্তাঘাট দ্রুত সংস্কার, যানজট নিরসন, ইজিবাইক চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং নিয়মিত বর্জ্য অপসারণের দাবি জানান।

এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, প্রথমবারের মতো নাগরিকদের মতামত গ্রহণের এই আয়োজন প্রশংসনীয়। তারা প্রতি বছর অন্তত একবার এ ধরনের নাগরিক সমাবেশের আয়োজনের পরামর্শ দেন। পাশাপাশি একটি পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক পৌরসভা গড়ে তুলতে সকলের সম্মিলিত অংশগ্রহণ ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

পৌরসভার প্রশাসক ও উপপরিচালক (স্থানীয় সরকার) শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. গোলাম রাসুল রাখি, অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল আলম, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. মুকশেদ আলী মঙ্গলিয়া, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মো. আবু বকর ছিদ্দীক, শহর জামায়াতের আমির মো. সিরাজুস সালেহীন এবং এনসিপি জেলা কমিটির সভাপতি শামসুল মোক্তাদির।

এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পৌরসভার সাবেক কাউন্সিলর, রাজনৈতিক নেতৃবৃন্দ, চামড়া ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, ভোক্তা অধিকারকর্মী, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা নাগরিক সমস্যার কথা তুলে ধরে বাস্তবসম্মত সমাধানের প্রস্তাব দেন।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ সুধীজন উপস্থিত ছিলেন। সমাবেশে উত্থাপিত নাগরিকদের মতামত ও পরামর্শ পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন পৌর প্রশাসক।

সর্বশেষ