• ২০২৬ Jul ৩০, বৃহস্পতিবার, ১৪৩৩ শ্রাবণ ১৪
  • সর্বশেষ আপডেট : ০২:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরুন, না হলে বিরলে থাকার সুযোগ নেই: এমপি পিনাক

  • প্রকাশিত ০২:০৭ পূর্বাহ্ন বৃহস্পতিবার, Jul ৩০, ২০২৬
মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরুন, না হলে বিরলে থাকার সুযোগ নেই: এমপি পিনাক
Time Bangla news
মোয়াজ্জেম হোসেন - দিনাজপুর জেলা নিউজ, টাইম বাংলা নিউজ।

মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরুন, না হলে বিরলে থাকার সুযোগ নেই: এমপি পিনাক


দিনাজপুরের বিরল উপজেলাকে মাদকমুক্ত করার প্রত্যয়ে হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ও জনসচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা সদরে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ অংশ নেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত জনসচেতনতা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

বিরল উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, বিরল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক রফিকুল ইসলাম, বিরল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতিউর রহমান, আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুজ্জামান মিলন এবং বিরল উপজেলা জমঈয়তের সভাপতি মুফতি ফয়সাল রশিদী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৫ নম্বর বিরল ইউনিয়ন যুবদলের সভাপতি মামুনুর রশীদ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি পিনাক বলেন, "মাদক ছাড়তে হবে, অন্যথায় বিরল ছাড়তে হবে।" তিনি বিরল উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তারা যেন অবিলম্বে সেই পথ থেকে সরে এসে সমাজ ও দেশের কল্যাণে ভালো কাজে আত্মনিয়োগ করেন। যারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান, তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। তবে সতর্ক করে তিনি বলেন, যারা মাদকের কারবার অব্যাহত রাখবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুললেই একটি মাদকমুক্ত বিরল গড়ে তোলা সম্ভব।

সর্বশেষ