• ২০২৬ Jul ৩০, বৃহস্পতিবার, ১৪৩৩ শ্রাবণ ১৫
  • সর্বশেষ আপডেট : ১২:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

হাইকোর্টের আদেশে দুই মামলায় জামিন ব্যারিস্টার সুমনের

  • প্রকাশিত ১২:০৭ অপরাহ্ন বৃহস্পতিবার, Jul ৩০, ২০২৬
হাইকোর্টের আদেশে দুই মামলায় জামিন ব্যারিস্টার সুমনের
Time Bangla news
মোঃ সেলিম মিয়া বিশেষ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

হাইকোর্টের আদেশে দুই মামলায় জামিন ব্যারিস্টার সুমনের


রাজধানীর খিলগাঁও ও মুগদা থানায় দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৯ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পূর্বে জারি করা রুলের নিষ্পত্তি করে এ আদেশ দেন।

আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ। তিনি জানান, খিলগাঁও থানার হত্যা মামলা এবং মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় রুল চূড়ান্তভাবে নিষ্পত্তি করে আদালত তার মক্কেলকে জামিন প্রদান করেছেন।

এর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের কিছুক্ষণ আগে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি একটি পোস্টে লিখেছিলেন, “আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। সবাই দোয়া করবেন।”

গ্রেপ্তারের পর রাজধানীর বিভিন্ন থানাসহ হবিগঞ্জ জেলার একাধিক মামলায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়। এসব মামলার মধ্যে দুটি মামলায় সর্বশেষ হাইকোর্ট থেকে জামিন পাওয়ায় তার আইনি প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হলো।

সর্বশেষ