• ২০২৬ সেপ্টেম্বর ১৪, সোমবার, ১৪৩৩ ভাদ্র ৩০
  • সর্বশেষ আপডেট : ০৭:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জাতীয় স্বার্থই অগ্রাধিকার, কারও সঙ্গে সম্পর্ক নষ্টের নীতি নয়: খলিলুর রহমান

  • প্রকাশিত ০৭:০৯ অপরাহ্ন সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
জাতীয় স্বার্থই অগ্রাধিকার, কারও সঙ্গে সম্পর্ক নষ্টের নীতি নয়: খলিলুর রহমান
Time Bangla news
মোঃ সেলিম মিয়া বিশেষ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

জাতীয় স্বার্থই অগ্রাধিকার, কারও সঙ্গে সম্পর্ক নষ্টের নীতি নয়: খলিলুর রহমান


বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোনো একটি দেশকে কেন্দ্র করে পরিচালিত হয় না; বরং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেছেন, একটি দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য অন্য কোনো দেশের সঙ্গে দূরত্ব তৈরি করার নীতি বাংলাদেশ অনুসরণ করে না।

বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের কূটনৈতিক সিদ্ধান্ত বাস্তবতা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে নেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত আলোচনা বা জল্পনা-কল্পনার ওপর নির্ভর করে সরকার পররাষ্ট্রনীতি পরিচালনা করে না।

তিনি বলেন, কোনো দেশের সঙ্গে সম্পর্ক জোরদার হওয়া মানেই অন্য দেশের সঙ্গে সম্পর্ক দুর্বল হয়ে পড়া নয়। বাংলাদেশের কূটনীতি ‘জিরো-সাম গেম’-এর ধারণায় বিশ্বাস করে না। বরং পারস্পরিক সম্মান, সহযোগিতা এবং জাতীয় স্বার্থকে সামনে রেখেই সব দেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার চেষ্টা চলছে।

খলিলুর রহমান জানান, সম্প্রতি চীনে বাংলাদেশের সফল সফর দুই দেশের সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেছে। একইভাবে ভবিষ্যতে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরও দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেটের প্রতিনিধিদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বের বহু দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। এসব সম্পর্কের মূল ভিত্তি হলো জাতীয় স্বার্থ। দেশের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং জনগণের কল্যাণ যেখানে নিশ্চিত হবে, বাংলাদেশ সেখানেই সহযোগিতা ও অংশীদারিত্ব আরও বিস্তৃত করবে।

তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য হলো—সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়; জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাওয়া।

সর্বশেষ