ছাতকে হঠাৎ অসুস্থতায় অসহায় লোকমান, দুই কিডনির অপারেশনে প্রয়োজন আড়াই লাখ
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গী গ্রামের আনফর আলীর ছেলে লোকমান আলী দুই কিডনিতে পাথর আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পারায় বর্তমানে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তিনি ও তার পরিবার।
লোকমান আলী পরিবারের একমাত্র ভরসা ও উপার্জনক্ষম ব্যক্তি। কিন্তু হঠাৎ করে দুই কিডনিতে পাথর ধরা পড়ায় তিনি কর্মক্ষমতা হারিয়ে অসহায় হয়ে পড়েছেন। সিলেটের ইবনে সিনা হাসপাতাল ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, অপারেশন ও চিকিৎসার জন্য প্রায় আড়াই লাখ টাকা প্রয়োজন।
কিন্তু অসহায় পরিবারের পক্ষে এত বিপুল অর্থের জোগান দেওয়া সম্ভব হচ্ছে না। তাই উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাঁচার প্রত্যাশায় দেশ-বিদেশে অবস্থানরত হৃদয়বান ও সামর্থ্যবান মানুষের কাছে আর্থিক সহযোগিতার আকুল আবেদন জানিয়েছেন লোকমান আলী।
লোকমান আলী বলেন, “আমি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সহযোগিতা পেলে আমার চিকিৎসা সম্ভব হবে।”
মানবিক দৃষ্টিকোণ থেকে যে যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিলে একজন অসহায় মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
সহযোগিতার জন্য:
📱 +8801741188783
বিকাশ (পার্সোনাল)
নাম: লোকমান আলী (রোগী)
মতামত দিন