কালাই উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মাহবুবের সভাপতিত্বে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, মাদক, জুয়া, চুরি ও ডাকাতি দমনের পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনি রুজ্জামান, কালাই থানা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাহিদ নাজনীন ডেইজী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শরীফ, কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভাপতির সমাপনী বক্তব্যে ইউএনও (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মাহবুব এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
মতামত দিন