• ২০২৬ Jul ৩১, শুক্রবার, ১৪৩৩ শ্রাবণ ১৬
  • সর্বশেষ আপডেট : ০৭:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

দিনাজপুরে ডিবির অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত ০৭:০৭ অপরাহ্ন শুক্রবার, Jul ৩১, ২০২৬
দিনাজপুরে ডিবির অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
Time Bangla news
মোয়াজ্জেম হোসেন - দিনাজপুর জেলা প্রতিনিধি, টাইম বাংলা নিউজ।

দিনাজপুরে ডিবির অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার


দিনাজপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর।

গ্রেফতার ব্যক্তি মো. সোহরাব হোসেন (৩৫)। তিনি দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের বড়াইগ্রাম এলাকার মোকসেদ আলীর ছেলে। পেশায় তিনি শ্যামলী পরিবহনের কোচচালক ছিলেন।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিনাজপুর শহরের উত্তর গোশাইপুর এলাকায় জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ভবনের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন সোহরাব হোসেনকে আটক করে তল্লাশি চালানো হলে তার সঙ্গে থাকা একটি কালো প্লাস্টিকের ব্যাগ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সোহরাব হোসেন জানিয়েছেন, তিনি কক্সবাজার থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে দিনাজপুরের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন বলে ডিবির দাবি।

দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোহাম্মদ আলমগীর বলেন, "মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।"

উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

সর্বশেষ