• ২০২৬ Jul ৩১, শুক্রবার, ১৪৩৩ শ্রাবণ ১৬
  • সর্বশেষ আপডেট : ০৭:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বাংলাদেশিদের ভিসা সেবা স্বাভাবিক করার সুপারিশ ভারতের সংসদীয় কমিটির

  • প্রকাশিত ০৭:০৭ অপরাহ্ন শুক্রবার, Jul ৩১, ২০২৬
বাংলাদেশিদের ভিসা সেবা স্বাভাবিক করার সুপারিশ ভারতের সংসদীয় কমিটির
Time Bangla news
মোঃ সেলিম মিয়া বিশেষ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

বাংলাদেশিদের ভিসা সেবা স্বাভাবিক করার সুপারিশ ভারতের সংসদীয় কমিটির


বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা কার্যক্রম ধাপে ধাপে স্বাভাবিক করার সুপারিশ করেছে দেশটির সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটি। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে পরিস্থিতি অনুকূলে এলেই পূর্ণাঙ্গ ভিসা সেবা চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ বিষয়ক সংসদীয় কমিটির নবম প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে সরকারের অগ্রগতি প্রতিবেদনে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে ভিসা কার্যক্রম সীমিত থাকায় দুই দেশের সাধারণ মানুষের পারস্পরিক যোগাযোগ ব্যাহত হচ্ছে। একই সঙ্গে নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণে ইতিবাচক জনসম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে ভিসা কার্যক্রমও পর্যায়ক্রমে আগের অবস্থায় ফিরিয়ে আনার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

এ লক্ষ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে বাংলাদেশে পূর্ণাঙ্গ কনস্যুলার ও ভিসা সেবা পুনরায় চালুর প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া দুই দেশের মধ্যে একটি কার্যকর দ্বিপক্ষীয় কনস্যুলার সহযোগিতা ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। এর আওতায় নিয়মিত ভিসানীতি পর্যালোচনা, আবেদনকারীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং বৈধ ভ্রমণকারীদের অপ্রয়োজনীয় হয়রানি কমানোর উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির কারণে দেশটিতে ভিসা কার্যক্রম উল্লেখযোগ্যভাবে সীমিত করা হয় এবং কয়েকটি কনস্যুলার কার্যক্রমও সংকুচিত করা হয়েছিল। বর্তমানে বাংলাদেশে পরিচালিত পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০টি ভিসা ইস্যু করা হচ্ছে, যার প্রায় ৮০ শতাংশই চিকিৎসা-সংক্রান্ত ভিসা।

সর্বশেষ