• ২০২৬ Jul ৩১, শুক্রবার, ১৪৩৩ শ্রাবণ ১৬
  • সর্বশেষ আপডেট : ০৮:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

অপরাধ দমনে এসএমপির কঠোর অ্যাকশন: একদিনের অভিযানে ৪১ জন গ্রেফতার, ৮৬ যানবাহন আটক

  • প্রকাশিত ০৮:০৭ অপরাহ্ন শুক্রবার, Jul ৩১, ২০২৬
অপরাধ দমনে এসএমপির কঠোর অ্যাকশন: একদিনের অভিযানে ৪১ জন গ্রেফতার, ৮৬ যানবাহন আটক
Time Bangla news
শহিদুর রহমান জুয়েল সিলেট জেলা প্রতিনিধ

অপরাধ দমনে এসএমপির কঠোর অ্যাকশন: একদিনের অভিযানে ৪১ জন গ্রেফতার, ৮৬ যানবাহন আটক

সিলেট মহানগরীতে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। 

গত ৩০ জুলাই ২০২৬ খ্রি. দিনভর পরিচালিত এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জনকে গ্রেফতারের পাশাপাশি বিপুল পরিমাণ চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে।

​এসএমপি সূত্র জানায়, দিনব্যাপী এই অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত পরোয়ানাভুক্ত আসামি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী মোট ৪১ জন আসামিকে গ্রেফতার করা হয়। 

এছাড়া অভিযানকালে অবৈধভাবে আনা ৪৬৫ কেজি ভারতীয় টমেটো জব্দ করা হয়েছে।

​অন্যদিকে, নগরীর সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে ও ট্রাফিক আইন বাস্তবায়নে কঠোর অবস্থান নেয় ট্রাফিক বিভাগ। 

অভিযানের অংশ হিসেবে সর্বমোট ১৩৯টি যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মধ্যে ৫৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৮৬টি যানবাহন আটক করা হয়েছে।

​এসএমপি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। একটি অপরাধমুক্ত ও নিরাপদ সিলেট গঠনে মেট্রোপলিটন পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ