ছাতকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ফরিদ আহমদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
সুনামগঞ্জের ছাতক উপজেলার ২নং নোয়ারাই ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ ফরিদ আহমদ চৌমুহনী বাজারে সাধারণ মানুষের মাঝে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
আজ শুক্রবার বিকেলে চৌমুহনী বাজারে তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সর্বস্তরের জনগণের সাথে কুশল বিনিময় করেন এবং নোয়ারাই ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে নিজের পরিকল্পনাসমূহ লিফলেটের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরেন। ফরিদ আহমদ উক্ত ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হাজী জুবেদ আলী সাহেবের সুযোগ্য সন্তান।
গণসংযোগকালে ফরিদ আহমদ বলেন, রাজনীতি আমার জন্য ক্ষমতার পথ নয়, বরং সাধারণ মানুষের সেবা করার একটি মাধ্যম। নোয়ারাই ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও মডেল ইউনিয়নে রূপান্তর করাই আমার প্রধান উদ্দেশ্য। জনগণ সুযোগ দিলে ইউনিয়নের শিক্ষা, চিকিৎসা ও অবকাঠামোগত উন্নয়নে নিজেকে বিলিয়ে দেবো।
এ সময় স্থানীয় প্রবীণ মুরব্বি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফরিদ আহমদের শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সমর্থকেরা তাঁর সাথে উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণকালে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সাধারণ ভোটাররা তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং এলাকার সার্বিক উন্নয়নে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
মতামত দিন