• ২০২৬ অগাস্ট ০১, শনিবার, ১৪৩৩ শ্রাবণ ১৬
  • সর্বশেষ আপডেট : ০৩:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জুলাই সনদ বিএনপি সরকারের আমলেই বাস্তবায়ন হবে, বিচারও সম্পন্ন হবে’—রাশেদ খাঁন

  • প্রকাশিত ০৩:০৮ পূর্বাহ্ন শনিবার, অগাস্ট ০১, ২০২৬
জুলাই সনদ বিএনপি সরকারের আমলেই বাস্তবায়ন হবে, বিচারও সম্পন্ন হবে’—রাশেদ খাঁন
Time Bangla news
মোঃ সেলিম মিয়া বিশেষ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

‘জুলাই সনদ বিএনপি সরকারের আমলেই বাস্তবায়ন হবে, বিচারও সম্পন্ন হবে’—রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন বিএনপি সরকারের মেয়াদেই সম্পন্ন হবে। একই সঙ্গে জুলাই গণহত্যার বিচারও সরকার সম্পন্ন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শুক্রবার ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামে জুলাই শহীদ ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত নেতৃত্ব ও ত্যাগের প্রতীক হচ্ছেন শহীদরা। এ বিষয় এবং জুলাই সনদ ও গণহত্যার বিচার নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর একটি অংশ বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

নির্বাচনের ফলাফলের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী দাবি করেন, জনগণের ভোটের মাধ্যমেই প্রমাণ হয়েছে গণঅভ্যুত্থানে কারা সক্রিয় ভূমিকা রেখেছিল। তার ভাষ্য অনুযায়ী, আন্দোলনের সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে সক্রিয় ছিলেন এবং অনেকেই প্রাণ দিয়েছেন। সেই অবদানের স্বীকৃতি হিসেবেই জনগণ বিএনপিকে নির্বাচিত করেছে বলে তিনি মন্তব্য করেন।

সর্বশেষ