• ২০২৬ অগাস্ট ০১, শনিবার, ১৪৩৩ শ্রাবণ ১৬
  • সর্বশেষ আপডেট : ০২:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী

  • প্রকাশিত ০২:০৮ পূর্বাহ্ন শনিবার, অগাস্ট ০১, ২০২৬
সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী
Time Bangla news
আতিকুর রহমান শেরপুর জেলা প্রতিনিধি

সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী


জৈন্তাপুর থেকে জুলাই পদযাত্রা শেষে সিলেটে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে গাড়ির ভাঙা কাঁচের আঘাতে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ২ জন আহত হন।

শুক্রবার (৩১ জুলাই) রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।জানা গেছে, পদযাত্রা শেষে নেতাকর্মীদের নিয়ে ফেরার পথে একদল দুর্বৃত্ত গাড়িবহরের ওপর হামলা চালায়। এ সময় একটি গাড়ির কাঁচ ভেঙে যায়। ভাঙা কাঁচে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তার সঙ্গে থাকা আরও একজনের হাতে আঘাত লাগে। এতে দুজনেরই হাত থেকে রক্তপাত হয়।

সর্বশেষ