• ২০২৬ সেপ্টেম্বর ২০, রবিবার, ১৪৩৩ আশ্বিন ৪
  • সর্বশেষ আপডেট : ০৩:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বগুড়ার সান্তাহার সড়কে ভয়াবহ দুর্ঘটনা: ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

  • প্রকাশিত ০৪:০৯ পূর্বাহ্ন রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
বগুড়ার সান্তাহার সড়কে ভয়াবহ দুর্ঘটনা:  ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
Time Bangla news
আবু নাঈম

বগুড়ার সান্তাহার সড়কে ভয়াবহ দুর্ঘটনা:

ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪


বগুড়া প্রতিনিধি আবু নাঈম: বগুড়ার সান্তাহার সড়কের শেখাহার এলাকায় শনিবার (১ আগস্ট) সকাল ৯টা ৫৮ মিনিটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি ট্রাক ও একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। সংঘর্ষের তীব্রতায় উভয় যানবাহুমারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

দুর্ঘটনার পর সান্তাহার সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে সংবাদটি হালনাগাদ করা হবে।

সর্বশেষ