• ২০২৬ অগাস্ট ০২, রবিবার, ১৪৩৩ শ্রাবণ ১৮
  • সর্বশেষ আপডেট : ০৭:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির আগেই পুলিশের জালে তিনজন।

  • প্রকাশিত ০৮:০৮ অপরাহ্ন রবিবার, অগাস্ট ০২, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির আগেই পুলিশের জালে তিনজন।
Time Bangla news
রুহুল আমিন - দিনাজপুর জেলা প্রতিনিধি, টাইম বাংলা নিউজ।

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির আগেই পুলিশের জালে তিনজন।


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ও কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১২টা ৪০ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের কানসাট-গোমস্তাপুর সড়কের মিনু বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রামের মো. রাসেল (২৭), দারিগাছা গ্রামের মো. রুবেল (২২) এবং শিবগঞ্জ উপজেলার পলাশবাড়ী আড়গাড়াহাট এলাকার মো. কানু ডাকাত ওরফে কালু ওরফে সোনদ্দী (৪৭)।

পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় মাদক, চোরাচালান, দস্যুতা এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শিবগঞ্জ থানা-পুলিশ এ অভিযান পরিচালনা করে।

গোপন তথ্যের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. সাহাদাত আলীর নেতৃত্বে পুলিশের একটি দল মিনু বাজার এলাকায় অবস্থান নেয়। পরে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে একটি সিএনজিচালিত অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার তিনজনকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমন ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ