• ২০২৬ অগাস্ট ০১, শনিবার, ১৪৩৩ শ্রাবণ ১৭
  • সর্বশেষ আপডেট : ০৮:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসায় বন্ড বাধ্যবাধকতা, লাগতে পারে ২০ হাজার ডলার পর্যন্ত

  • প্রকাশিত ০৮:০৮ অপরাহ্ন শনিবার, অগাস্ট ০১, ২০২৬
বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসায় বন্ড বাধ্যবাধকতা, লাগতে পারে ২০ হাজার ডলার পর্যন্ত
Time Bangla news
মোঃ সেলিম মিয়া বিশেষ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসায় বন্ড বাধ্যবাধকতা, লাগতে পারে ২০ হাজার ডলার পর্যন্ত


যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক ও পর্যটন ভিসা আবেদনকারীদের জন্য নতুন একটি নিয়ম চালু করতে যাচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এই নিয়মের আওতায় বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের ক্ষেত্রে প্রয়োজন হলে সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে।

শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত ফেডারেল রেজিস্টারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন বিধানটি বি-১ (ব্যবসায়িক) এবং বি-২ (পর্যটন) অ-অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে। তবে সব আবেদনকারীর ক্ষেত্রে এটি বাধ্যতামূলক নয়। কনস্যুলার কর্মকর্তা আবেদনকারীর ঝুঁকি ও পরিস্থিতি বিবেচনা করে বন্ডের প্রয়োজনীয়তা নির্ধারণ করবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে পরীক্ষামূলকভাবে চালু করা ভিসা বন্ড কর্মসূচির অভিজ্ঞতা ইতিবাচক হওয়ায় এবার এটিকে স্থায়ী নীতিতে রূপ দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর মূল্যায়নে দেখা গেছে, বন্ড ব্যবস্থা ভিসার শর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে এবং নির্ধারিত সময় শেষে নিজ দেশে ফিরে যাওয়ার প্রবণতা বাড়াতে সহায়ক হতে পারে।

আগের পাইলট কর্মসূচিতে ৫ হাজার, ১০ হাজার এবং ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড নির্ধারণের সুযোগ ছিল। নতুন নিয়মে ৫ হাজার ডলারের বিকল্প বাদ দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ বন্ডের পরিমাণ বাড়িয়ে ২০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।

ফেডারেল রেজিস্টারে ৩ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর থেকেই নতুন বিধান কার্যকর হবে। কর্মসূচির আওতাভুক্ত ৫০টি দেশের মধ্যে প্রায় ৩০টিই আফ্রিকার দেশ। বাংলাদেশও এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় দেশটির ভিসা আবেদনকারীদের একটি অংশ নতুন নিয়মের আওতায় পড়তে পারেন।

সর্বশেষ