• ২০২৬ অগাস্ট ০২, রবিবার, ১৪৩৩ শ্রাবণ ১৮
  • সর্বশেষ আপডেট : ১১:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের গন মিছিল অনুষ্ঠিত।

  • প্রকাশিত ১১:০৮ অপরাহ্ন রবিবার, অগাস্ট ০২, ২০২৬
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের গন মিছিল অনুষ্ঠিত।
Time Bangla news
রাকিবুল ইসলাম রবিন, শেরপুর উপজেলা প্রতিনিধি।

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের গন মিছিল অনুষ্ঠিত।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শেরপুর উপজেলার উদ্যোগে ২৪ শে গণঅভ্যুত্থানে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের গন মিছিল আয়োজন করা হয়।

শনিবার (১ আগষ্ট) বাদ আছর শেরপুর বাসস্ট্যান্ড শাহী মসজিদ থেকে বের হয়ে উপজেলা চত্বর ও ধুনটে মোড় এক মিছিল উত্তর সমাবেশের আয়োজন করা হয়। শেরপুর উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা মোঃ নাজমুল হক এর সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমীর সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোঃ দবিবুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ মানছুরুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শেরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট আইনজীবী এডভোকেট আব্দুল হালিম। 

অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মোঃ রেজাউল করিম বাবলু,এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম, ও মোঃ শাহীন আলম, পৌর জামায়াতের আমির কৃষিবিদ মোঃ আব্দুল খালেক, ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মোঃ আঃ ছাত্তার,তারবিয়্যাত সেক্রেটারি মাওলানা মোঃ আমিনুল ইসলাম, প্রচার ও মানব সম্পদ সেক্রেটারি মোঃ ইফতেখার আলম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ জহির রায়হান ও বজলুর রহমান, আফছার আলী,সাইফুল ইসলাম সাখাওয়াত, শফিকুর রহমান প্রমুখ।

উক্ত মিছিল উত্তর সমাবেশে বক্তারা বলেন জুলাই যোদ্ধাদের উপর ভর দিয়ে অনেক আত্মত্যাগের বিনিময়ে এ সরকার ক্ষমতায় এসেছে  এবং তাদের নির্বাচনী ইশতেহারেও ঘোষণা ছিল জুলাই সনদ বাস্তবায়ন কিন্তু ক্ষমতায় এসে তারা সব অতীত ভুলে গেছে । অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় কার্যকর করতে হবে এক্ষেত্রে কোন তাল বাহানা করে এই রায় বাস্তবায়নে গড়িমসি করলে জনগণ তার সঠিক জবাব দিতে প্রস্তুত আছে ।

সর্বশেষ