• ২০২৬ অগাস্ট ০১, শনিবার, ১৪৩৩ শ্রাবণ ১৭
  • সর্বশেষ আপডেট : ১১:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জৈন্তাপুরে পৈত্রিক সম্পত্তি উদ্ধারে সংখ্যালঘু নারী আহত

  • প্রকাশিত ১১:০৮ অপরাহ্ন শনিবার, অগাস্ট ০১, ২০২৬
জৈন্তাপুরে পৈত্রিক সম্পত্তি উদ্ধারে সংখ্যালঘু নারী আহত
Time Bangla news
ক্রাইম রিপোর্টার জসিম উদ্দিন সিলেট থেকে ঃ

জৈন্তাপুরে পৈত্রিক সম্পত্তি উদ্ধারে সংখ্যালঘু নারী আহত


সিলেটের জৈন্তাপুর উপজেলায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা ও জমি দখলের অভিযোগ উঠেছে। এব্যাপারে ২৮ জুলাই জৈন্তাপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী অমি রানী বিশ্বাস উপজেলার দরবস্ত ইউনিয়নের বড়পুঞ্জি গ্রামের অনিল বিশ্বাসের স্ত্রী।

অমি রানী বিশ্বাস মামলার এজহারে উল্লেখ করেন, জৈন্তাপুর উপজেলার করগ্রাম মৌজার ৯১ নং জেএল স্থিত ২৮৭ নং খতিয়ানের ৯৩৪ নং দাগের ১৮ শতক জমি পিতার উত্তরাধীকার হিসেবে তিনি মালিক দখলকার। পার্শ্ববর্তী গ্রামের আব্দুল হক মেম্বারের ছেলে নাছির আহমদ ও রহিম আহমদ দীর্ঘ দিন থেকে উক্ত জমি জবর দখল করে রেখেছেন। এক সময় জবরদখলীয় জমি উদ্ধারে ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে বিচারপ্রার্থী হইলে আমাদের পক্ষে রায় প্রদান করা হয়। পরবর্তীতে আমরা বর্গাদারের মাধ্যমে জমির ধান সংগ্রহ করি। এ অবস্থায় গত ২৮ জুলাই সাড়ে ১২টায় আমরা বর্গাদারের সাথে ধান কাটতে গেলে জবর দখলকারী নাছির আহমদ ও রহিম আহমদ হামলা করে। পরে আহত অবস্থায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহন করে জৈন্তাপুর মডেল থানায় লিখিত এজহার দাখিল করি।

এব্যাপারে বিবাদীগণের বড় ভাই ও দরবস্ত ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব বশির আহমদ’র সাথে আলাপকালে তিনি বলেন বিরোধীয় জমি প্রায় ৬০ বছর থেকে আমাদের দখলে। তিনি বলেন বাদীর পিতার নিকট হইতে টাকার বিনিময়ে আমাদের পিতা অনুমতি দখল নিয়েছিলেন। সর্বশেষ ঘটনায় হামলার বিষয়টি অস্বীকার করে বলেন আমরা এলাকায় সালিশ করে থাকি, এরূপ পরিবারের মানুষের উপর হামলার অভিযোগটি আমার জানা নেই। অন্যদিকে অভিযোগকারী অমি রানী বিশ্বাস বলছেন আমাদের পিতা এই জমি বন্ধক দিয়েছিলেন, কারো কাছে বিক্রি করেন নি। তবে বিবাদীরা আমাদেরকে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখিয়ে সামান্য টাকা দিয়ে জমির রেজিষ্টারী নিতে চায়। এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার এএসআই রুহুল আমিন’র সাথে আলাপকালে তিনি বলেন যেহেতু জমি সংক্রান্ত বিরোধ, তাই উভয় পক্ষকে প্রয়োজনীয় সকল কাগজপত্র নিয়ে আসার জন্য বলে দিয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ