• ২০২৬ অগাস্ট ০২, রবিবার, ১৪৩৩ শ্রাবণ ১৭
  • সর্বশেষ আপডেট : ০২:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

শিক্ষার প্রসারে বিরলে মাদরাসার নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

  • প্রকাশিত ০২:০৮ পূর্বাহ্ন রবিবার, অগাস্ট ০২, ২০২৬
শিক্ষার প্রসারে বিরলে মাদরাসার নতুন একাডেমিক ভবনের উদ্বোধন
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুর, বিরল: দিনাজপুরের বিরল উপজেলার বুনিয়াদপুর সিনিয়র আলিম মাদরাসায় নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. রেজাউল ইসলাম। স্বাগত বক্তব্য দেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলাম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপাধ্যক্ষ মাওলানা আবদুল ওয়াকিল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এ কে এম আফজালুল আনাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ এবং বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনিছুর রহমান সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি রেজাউল ইসলাম বাদশা ও ফিরোজ হোসেন, উপদেষ্টা রুহুল আমিন, যুগ্ম সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সভাপতি আকতারুজ্জামান বাদল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রবি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুবাশ্বেরুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাইদুল ইসলাম মাহিদ এবং ইউনিয়ন যুবদলের সভাপতি আল মামুনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষা পরিবেশ গড়ে তুলতে উন্নত অবকাঠামোর কোনো বিকল্প নেই। নবনির্মিত একাডেমিক ভবনটি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নত করবে এবং মাদরাসায় দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকট অনেকটাই দূর হবে। এর মাধ্যমে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। অনুষ্ঠানের শেষে অতিথিরা নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ