• ২০২৬ অগাস্ট ০২, রবিবার, ১৪৩৩ শ্রাবণ ১৭
  • সর্বশেষ আপডেট : ১২:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

২৯ অক্টোবর যোগ দিচ্ছেন প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক

  • প্রকাশিত ১২:০৮ পূর্বাহ্ন রবিবার, অগাস্ট ০২, ২০২৬
২৯ অক্টোবর যোগ দিচ্ছেন প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক
Time Bangla news
মোঃ সেলিম মিয়া বিশেষ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

২৯ অক্টোবর যোগ দিচ্ছেন প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী আগামী ২৯ অক্টোবর থেকে কর্মস্থলে যোগদান করবেন। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা এসব প্রার্থীর নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করেছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন জানান, তদন্ত ও বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়ার কারণে নিয়োগ কার্যক্রমে কিছুটা বিলম্ব হলেও এখন তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২৯ অক্টোবর নতুন সহকারী শিক্ষকরা যোগদান করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন, লিখিত ও মৌখিক পরীক্ষাসহ সব ধাপ সম্পন্ন করে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়। তবে ফল প্রকাশের পরও দীর্ঘ সময় নিয়োগপত্র না পাওয়ায় প্রার্থীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়।

সুপারিশপ্রাপ্তদের অভিযোগ ছিল, স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় কাগজপত্র জমা এবং পরিচয় যাচাইসহ সব আনুষ্ঠানিকতা শেষ করার পরও যোগদানের তারিখ ঘোষণা না হওয়ায় তারা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। অনেকেই আগের চাকরি ছেড়ে দিয়েছিলেন, আবার কারও সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমাও শেষ হয়ে গেছে।

এ পরিস্থিতিতে দ্রুত নিয়োগ কার্যক্রম শেষ করার দাবিতে প্রার্থীরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেন। পরে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মন্ত্রণালয় যোগদানের তারিখ নির্ধারণ করে।

উল্লেখ্য, পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় গত ৯ জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। পরবর্তীতে গত ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করে ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। এরপর স্বাস্থ্য সনদ, ডোপ টেস্ট, পরিচয় যাচাই এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র জমার নির্দেশনা অনুযায়ী সব কার্যক্রম সম্পন্ন করেন নির্বাচিত প্রার্থীরা।

সর্বশেষ