• ২০২৬ অগাস্ট ০২, রবিবার, ১৪৩৩ শ্রাবণ ১৭
  • সর্বশেষ আপডেট : ০৩:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

এক নেতৃত্বে ​৮ এপিবিএন-এর অভূতপূর্ব সাফল্য বিপুল অস্ত্র ও মাদক উদ্ধারসহ গ্রেফতার ১৬৬

  • প্রকাশিত ০৪:০৮ পূর্বাহ্ন রবিবার, অগাস্ট ০২, ২০২৬
এক নেতৃত্বে ​৮ এপিবিএন-এর অভূতপূর্ব সাফল্য বিপুল অস্ত্র ও মাদক উদ্ধারসহ গ্রেফতার ১৬৬
ফাইল
মোনা (কক্সবাজার প্রতিনিধি) :

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন,উখিয়া, কক্সবাজার এর অধিনায়ক (ভারপ্রাপ্ত) জনাব রিয়াজ উদ্দিন আহমেদ পিপিএম ৮ এপিবিএন যোগদানের পর থেকে তাঁর সুদক্ষ নেতৃত্বে গত ১ বছরে সন্ত্রাসী, হত্যা মামলার আসামী, মাদক কারবারি, অস্ত্র মামলার আসামীসহ ১৬৬ জন অপরাধীকে গ্রেফতার, দুই লক্ষের অধিক ইয়াবা, সাব মেশিন গান (এসএমজি), পিস্তল, ওয়ান শুটারগান, রিভলবার, একনলা বন্দুক, গুলি, হারানো মোবাইলসহ অপহৃত ১৩ জন ভিকটিম উদ্ধার করা হয়।


বাংলাদেশ পুলিশের মহা পুলিশ পরিদর্শক (আইজিপি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অতিরিক্ত আইজিপি, ডিআইজি এফডিএমএন কক্সবাজারসহ সিনিয়র অফিসারদের নির্দেশনা ও ৮ এপিবিএন উখিয়া কক্সবাজার এর অধিনায়ক (ভারপ্রাপ্ত) জনাব রিয়াজ উদ্দিন আহমেদ পিপিএম এর সরাসরি নেতৃত্বে ৮ এপিবিএন এর ইন্টেলিজেন্স টিম একের পর এক সফল অভিযান পরিচালনা করে। ২০২৫ সালের মে মাসের ১৪ তারিখ জনাব রিয়াজ উদ্দিন আহমেদ পিপিএম ৮ এপিবিএন এর অধিনায়ক (ভারপ্রাপ্ত) হিসাবে যোগদানের পর থেকে ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত চৌদ্দ মাসে বিভিন্ন অভিযানে মোট ৭১ টি মামলায় মোট ১৬৬ জন অপরাধীকে গ্রেফতার করা হয়। তার মধ্যে হত্যা মামলায় ২২ জন, অস্ত্র মামলায় ০৮ জন, অপহরণ মামলায় ১২ জন, মাদক মামলায় ৪৩ জন, ধর্ষন মামলায় ০২ জন, চুরি মামলায় ০৫ জনসহ অন্যান্য মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামী মিলে সর্বোমোট ১৬৬ জন আসামী গ্রেফতার করা হয়।

বিভিন্ন বয়সের অপহৃত ১৩ জন নারী, পুরুষ ও শিশুকে নিরাপদে উদ্ধারে জনাব রিয়াজ উদ্দিন আহমেদ পিপিএম এর দূরদর্শী নেতৃত্ব ও বুদ্ধিমত্তার পরিচয় ফুটে ওঠে। অপহরণের ঘটনায় ভিকটিমের জীবননাশের ঝুকি থাকে। কিন্তু ৮এপিবিএন এর অধিনায়ক (ভারপ্রাপ্ত) জনাব রিয়াজ উদ্দিন আহমেদ পিপিএম এর সরাসরি নেতৃত্ব ও কৌশলের কাছে বার বার অপহরণকারীরা পরাজিত হয়েছে এবং নিরাপদে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

এই ১৪ মাসে ৮এপিবিএন উখিয়া, কক্সবাজারের অভিযানে ২,০৪,০৩১ পিস ইয়াবা, একটি সাব মেশিন গান (SMG), একটি পিস্তল, একটি রিভলবার, সাতটি ওয়ান শুটারগান, দুটি একনলা বন্দুক, ৩০ রাউন্ড গুলি ও ২৩ রাউন্ড গুলির খোসা, ০৩ রাউন্ড কার্তুজ, বিভিন্ন ধরনের দেশি অস্ত্র, ২ কেজি গাঁজা, ২৪০ গ্রাম ইয়াবার গুড়া, দেশি মদ ১৩ লিটার, একটি ওয়াকিটকি সেট, বিকাশ প্রতারনার ৩০,০০০ টাকা, মাদক বিক্রি ও অন্যান্য মিলে ১৪, ৩৪,৫০০ টাকা, ৩৭ টি হারানো/ চুরি হওয়া মোবাইল উদ্ধার করা হয়।

রোহিঙ্গা ক্যাম্পে গ্রুপ ভিত্তিক মারামারি ও সহিংসতা নিয়ন্ত্রণ, অস্ত্রের মহড়া প্রতিরোধ, বাল্য বিবাহ প্রতিরোধ, সরাসরি ও অনলাইন জুয়া বন্ধ এবং পারিবারিক নির্যাতন নিয়ন্ত্রণে অসামান্য সাফল্য অর্জন করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন উখিয়া, কক্সবাজার।

এছাড়া ৮ এপিবিএন এর অধিনায়ক (ভারপ্রাপ্ত) জনাব রিয়াজ উদ্দিন আহমেদ পিপিএম একজন মানবিক অফিসার হিসাবে বেশ পরিচিত। তিনি প্রশাসনিক দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ না থেকে তাঁর অধিনস্থদের প্রতি অত্যন্ত মানবিক সৌহার্দপূর্ণ আচরন করেন। যা তার সহকর্মীদের বিভিন্ন ফেইসবুক পোষ্টের মাধ্যমে ইতিমধ্যে ব্যাপক আলোচিত হয়েছে। তিনি তার সহকর্মীদের নিরাপত্তা, রোদ- ঝড়বৃষ্টি সহ নানাবিধ অসুবিধা কথা চিন্তা করে ২ টি সেন্ট্রি পোস্ট নির্মান, সেড নির্মানসহ ফোর্সের নানাবিধ সুবিধা অসুবিধার কথা সরাসরি শুনে তাৎক্ষণিক সমাধান করে যাচ্ছেন। তাঁর একজন সহকর্মী সহকারী পুলিশ সুপার জহিরুল হক ভূইয়া ৩৯ বছর চাকুরী শেষে যখন অবসর গ্রহনের জন্য বিদায় নিতে গিয়ে হাউমাউ করে কেঁদে দিলেন তখন তিনি পদের দুরত্ব ভুলে গিয়ে অধস্তন সহকর্মীকে বুকে জড়িয়ে নিয়ে সান্তনা দেন। এ নিয়ে ৮ এপিবিএন মিডিয়া সেলে কর্মরত এএসআই পাবেল এর একটি ফেইসবুক পোষ্ট দ্রুত ভাইরাল হলে সারাদেশব্যাপি পুলিশ ও সাধারণ জনগণ জনাব রিয়াজ উদ্দিন আহমেদ পিপিএম এর প্রশংসায় পঞ্চমুখ হন।

জনাব রিয়াজ উদ্দিন আহমেদ পিপিএম যেমন একজন চৌকস পুলিশ অফিসার ঠিক তেমনি মানবিক অফিসারও বটে। সহকর্মীদের প্রতি আন্তরিকতা আর সহমর্মিতার মাধ্যমে ৮ এপিবিএন উখিয়া কক্সবাজারকে তিনি একটি পরিবারে রুপান্তরিত করেছেন। অভিযানিক এই সাফল্য শুধুমাত্র অভিযানের নেতৃত্ব আর কৌশলে ফসল নয়, একটি ইউনিটকে পরিবারে রুপান্তরিত করার ফসল বলে ৮এপিবিএন উখিয়া কক্সবাজার কর্মরত অনেক পুলিশ সদস্য জানিয়েছেন।


সর্বশেষ