• ২০২৬ অগাস্ট ০২, রবিবার, ১৪৩৩ শ্রাবণ ১৭
  • সর্বশেষ আপডেট : ০২:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট জেলা (ডিবি)'র অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত ০২:০৮ পূর্বাহ্ন রবিবার, অগাস্ট ০২, ২০২৬
সিলেট জেলা  (ডিবি)'র অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
Time Bangla news
জসীমউদ্দীন ক্রাইম রিপোর্টার গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি

সিলেট জেলা  (ডিবি)'র অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার


জসিম উদ্দিন সিলেট থেকে  : মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে অদ্য ০১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিকাল প্রায় ৫:০০ ঘটিকায় সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন ১নং রুস্তমপুর ইউনিয়নের হাদারপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন শাহাবুর রহমান (৩৫) ও রাসেল আহমদ (২০), উভয়েই গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় এলাকার বাসিন্দা।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।

এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সিলেট রেঞ্জ পুলিশ মাদকমুক্ত সমাজ বিনির্মাণে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। মাদক, সন্ত্রাস ও সকল ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ